শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বীরগঞ্জে যৌতুক নিরোধ আইনে মামলা বাদীনিকে মামলা তুলে নিতে জীবন নাশের হুমকি

মোঃ আফজাল হোসেন, (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ Time View

মোঃ আফজাল হোসেন, (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে যৌতুক নিরোধ আনে মামলা বাদীনিকে মামলা তুলে নিতে জীবন নাশের হুমকি। আদালতের মামলা সূত্রে প্রকাশ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের সার ডিলার মোঃ শাহাজাহান আলীর ছেলে রকিব আলম স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে বীরগঞ্জ পৌর মহল্লার মোঃ মনির হোসেনের মেয়ে তিশা তানভীন মিতু বিবাহিত এক কণ্যা সন্তানের মার সঙ্গে দীর্ঘদিন প্রেম করে এবং এক পর্যায়ে মুসলিম শরিয়ত মোতাবেক গত ২৬/১০/২০২২ ইং তারিখে ৮ লক্ষ ১০১ টাকা দেন মোহর ধার্য করে নোটারী পাবলিক ও কাজি রেজিষ্ট্রেশন করে বিবাহ করে । বিবাহের পর বীরগঞ্জ পৌর এলাকার হাটখোলা মহল্লার সোহেল রানার বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। এক পর্যায় আসামী মোঃ রকিব আলম ব্যবসার কথা বলে স্ত্রী তিশা তানভীন মিতুর নিকট থেকে ব্যবসার জন্য নগদ ৭ লক্ষ টাকা গ্রহন করেন। কিছুদিন পর বাদীনি জানতে পারে আসামীর পূর্বের স্ত্রী সন্তান আছে এব্যাপারে আসামী রকিব আলমকে জিজ্ঞাসা করে। মোঃ রকিব আলম বিবাহের কাবিনামায় তিশা তানভীন মিতুকে প্রথম স্ত্রী হিসেবে উল্লেখ করেন।

আসামী রকিব আলম প্রায় সময় গ্রামের বাড়িতে থাকাকে নিয়ে বাদিনীর সঙ্গে ঝাগড়ার সৃষ্টি হইলে আসামী বাদীনিকে বলে আমাকে তালাকনামা দিলে আমার পরিবারের লোকজন চুপ চাপ থাকবে আমি পরবর্তীতে আবার তোমাকে বিয়ে করব সরল বিশ্বাসে বাদীনি আসামীর কথা মতে গত ০১/০৯/২০২৩ ইং তারিখে তালাক প্রদান করেন। তালাক প্রদান করার পরেও আসামী বাদীনির সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন যাপন করতে থাকেন। এক পর্যায়ে গত ০৬/১০/২০২৩ ইং তারিখে আসামী পুনরায় বাদীনিকে ১০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে কাজী রেজিষ্ট্রশনের মাধ্যমে বিবাহ করার পর আসামী বাদীনির সঙ্গে যোগদাযোগ বিচ্ছিন্ন করলে বাদিনী গত ০৮/১২/২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় আসামীর বাড়িতে গিয়ে আসামীর সহিত দেখা করে জানতে চায় কি কারনে বাদীর সঙ্গে যোগদাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কি কারনে বাড়ী ভাড়া টাকা পরিশোধ করা হচ্ছে না যানতে চাইলে আসামী আবারো বাদীনির নিকট ৫ লক্ষ টাকা যৌতুক বাদী করেন বাদীনি পরিস্কার বলেন আমি ১ টাকারও আর দিতে পারব না।

পূর্বেই ৭ লক্ষ টাকা দিয়েছি এই কথা বলা মাত্রই বাদীনিকে বেধড়ক মারপিট করিয়া বাড়ী থেকে বের করে দিলে এলাকাবাসী বাদিনীকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এ ভর্তি করেন। বাদীনি নিরুপায় হয়ে গত ১১/১২/২০২৩ ইং তারিখে আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করলে আসামী ও তার পরিবারের লোকজন বাদীনিকে মামলা তুলে নিতে জীবন নাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে বাদীনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে সচেতন মোহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামান করেছেন।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit