শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীর পূর্ব জাফরপুর গ্রামে পূর্বের সত্রুতার জের ধরে কৃষকের ভুট্টা ক্ষেতে আগাছা নাশক স্প্রে

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব জাফরপুর (ঘুঘুজন) গ্রামে আছোয়াদ আলীর ৯৩ শতক জমিতে প্রতিপক্ষরা আগাছা নাশক স্প্রে করে জমিতে লাগানো ভুট্টা ক্ষেত পুড়িয়ে দেন। এতে ঐ কৃষকের প্রায় দেড় লক্ষটাকার বেশি ক্ষতিসাধন হয়। এঘটনায় গত ২২/১২/২০২৩ইং তারিখে আছোয়াদ আলী ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পূর্ব জাফরপুর (ঘুঘুজন) গ্রামের আছোয়াদ আলী (৪২) এর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০/১২/২০২৩ইং তারিখে রাত্রী আনুমানিক ২:০০ঘটিকায় পূর্ব জাফরপুর গ্রামে ৯৩ শতক জমিতে ভুট্টা চাষ করেন। উক্ত জমি তার দাদার দলিল মূলে ও এসএ রেকর্ড মূলে জমির মালিক আছোয়াদ আলী। দীর্ঘদিন ধরে তিনি চাষাবাদ করে আসছেন।

উক্ত জমিতে ১৬০ থেকে ১৭০ মন ভুট্টা হওয়ার সম্ভাবনা ছিল যাহার বাজার মূল্য বর্তমান প্রায় ১লক্ষ ৬০ হাজার টাকা। উক্ত জমিতে প্রতিপক্ষরা ঐ তারিখে মোঃ সাদেকুল ইসলাম (৭০), পিতা: মৃত মজর উদ্দীন সরকার, মোঃ শরিফুল ইসলাম (৪০), পিতা: মোঃ ছদরুল ইসলাম বাবলু (৪৬), শফিকুল ইসলাম (৪৮), উভয়ের পিতা মোঃ সাদেকুল ইসলাম। সাং-পূর্ব জাফরপুর, ফুলবাড়ী, দিনাজপুর। তারা দলবদ্ধ হয়ে পূর্বের সত্রুতার জের ধরে আছোয়াদ আলীর জমিতে আগাছা নাশক স্প্রে করে তার অফুরন্ত ক্ষতিসাধন করে। এই ঘটনায় আছোয়াদ আলী ০৪জন নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় গত ২২/১২/২০২৩ইং তারিখে একটি সাধাণ ডায়েরী দায়ের করেন। জমির মালিক কৃষক আছোয়াদ আলী জানান, প্রতিপক্ষদের সাথে আমার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই কারনেই তারা আমার ক্ষেতে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করে। আমি ন্যায় বিচার চাই। এই ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এর সাথে কথা বললে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit