সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল ‘যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ছোট একটা দেশ’ ধসে পড়া বহুতল ভবনের নিচে থেকে বাবা ও দুই ভাইকে জীবিত উদ্ধার! প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

আটা, ময়দা মেখে রাখলে ই কালো হয় কেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ব্রেকফাস্টে অথবা ডিনারে প্রায় দিনই রুটি খান অনেকে। কিন্তু আটা মাখার ঝক্কির জন্য অনেকেই একসঙ্গে অনেকটা আটা মেখে রেখে দেন। তারপর সেখান থেকে পরিমাণ মতো নিয়ে রুটি তৈরি করেন। কিন্তু সমস্যা হলো, আটা মেখে অনেকদিন রেখে দিলে কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এর সমাধান কী জেনে নিন।

আটা মাখতে বেশি পানি ব্যবহার করবেন না। বেশ কিছু দিনের জন্য অনেকটা আটা বা ময়দা মেখে রাখতে চাইলে সবসময় শুকনো করে মাখার চেষ্টা করতে হবে। আটা মাখার সময় বেশি পানি যেন না পড়ে। কারণ আটায় পানির ভাগ বেশি হলে তা দ্রুত কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অল্প তেল কিংবা ঘি দিয়ে আটা বা ময়দা মাখতে পারেন। এতে আটার তাল মসৃণ থাকে এবং অনেকদিন রাখলেও কালো হয় না। এ ছাড়া যে কৌটাতে আটা রাখবেন, তার গায়ে অল্প সাদা তেল মাখিয়ে নিন। এতে অনেকদিন রেখে দিলেও ভালো থাকবে আটা ও ময়দা মাখা। আটা, ময়দা মাখার সময় গরম পানি ব্যবহার করুন। ঠান্ডা পানি দিয়ে মেখে রাখলে তা দ্রুত কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম পানির ব্যবহারে কালো হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে। আটা রাখতে এয়ার টাইট কৌটা ব্যবহার করুন। বাতাসে ভাসমান ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে আটা কালো হয়ে যায়। তাই এয়ার টাইট কৌটা ব্যবহার করুন। আটা বা ময়দা মেখে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে এয়ার টাইট কৌটাতে ভরে রাখতে পারেন। এই পাত্রটি ফ্রিজে সংরক্ষণ করতে হবে। সে ক্ষেত্রে তার মধ্যে বাতাস প্রবেশ করতে পারবে না, আর কালো হওয়ার আশঙ্কা থাকবে না।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit