রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বোচাগঞ্জ মহান বিজয় দিবসের বিজয় র‌্যালীর আলোচনা সভা

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এই বিজয়ে আমাদের যে আত্মত্যাগ তা আমরা বৃথা যেতে পারি না। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিল এই বিজয় এই স্বাধীনতা ধুলিৎসাত হয়ে যাবে আমি যদি আমার দেশের মানুষকে খাবার দিতে না পারি, আমার শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, সুচিকিৎসা দিতে না পারি। বঙ্গবন্ধু আরো বলেছিলেন, স্বাধীনতার সুখ বিজয়ের আনন্দ প্রতিটি মানুষের ঘড়ে ঘড়ে পৌছে দিতে হবে।তিনি বলেন, এখন স্বাধীনতার পরাজিত শক্তিরা যেভাবে মানুষ পুড়ে হত্যা করছে, রেল লাইন উপড়ে ফেলছে, আগুন দিচ্ছে, ঠিক সেভাবেই পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মানুষের উপর আক্রমন করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিনজার বাংলাদেশ কে তলা বিহীন ঝুড়ী বলেছিলেন, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে জাতীর পিতা শেখ মুজিব বাংলাদেশ কে স্বল্প উন্নত দেশে পরিনত করেছিলেন। ঠিক তখনই শেখ মুজিবকে স্ব পরিবারে হত্যা করা হয়েছে। শেখ মুজিব কে হত্যা করতে পারলেও তার আদর্শ কে হত্যা করতে পারে নাই।নৌ মন্ত্রী আরোও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কোথাও কোন দারিদ্রতা নেই। দেশের টেকনাফ থেকে তেতুলীয়ায় সকল যোগাযোগ ব্যবস্থা এখন আমাদের হাতের মুঠোয়। কোন রাজনৈতিক নেতা দেশের মানুষ কে বিভ্রান্ত করতে পারেনা , মিথ্যা দিয়ে সত্য কে ঢেকে রাখতে পারেনা বলেই, নতুন প্রজন্ম আজ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছে।১৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের বিজয় র‌্যালীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। এসময় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জান মিতা, সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, পৌর মেয়র মোঃ আসলাম প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর হতে র‌্যালীটি সেতাবগঞ্জ পৌর শহর ঘুড়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit