শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ঢাকা-১৯ আসনে প্রতীক বরাদ্দ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ১৯২ নির্বাচনী এলাকা ঢাকা-১৯ আসনের মোট ১০জন চূড়ান্ত বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেন প্রশাসক  ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান। এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঢাকা জেলা সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা তাঁদের ভোটের প্রচারণা শুরু করতে পারবেন।

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের জন্য নির্দেশনাপত্র সরবরাহ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের আচরণবিধি পালন ও মতবিনিময় সভার আয়োজন থাকবে। সেখানে প্রার্থীরা তাঁদের মতামত তুলে ধরতে পারবেন।
এদের মাঝে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, ‘ঈগল’ তালুকদার তৌহিদ জং মুরাদ ও ডাঃ এনামুর রহমানকে ‘নৌকা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন (বিএনএম) এর মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়াকে ‘নোঙর’ প্রতীক দেওয়া হয়েছে।
এছাড়াও গণফ্রন্টের নূরুল আমীন ‘মাছ’, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ ‘ডাব’, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী ‘আম’, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস ‘একতারা’,  বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভিন ‘কাঁঠাল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit