শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এখন দ্বিতীয়। বিশ্বের বড় বড় শহর ছাড়াও ছোট ছোট শহরগুলোতেও বাড়ছে বায়ুদূষণ। ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। সোমবার ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকার’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য প্রকাশ করেছে।

সোমবার সকাল ৯টার দিকে একিউআই অনুযায়ী দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৬৩, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এ সময় একিউআই স্কোর ৩১৪ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। এ ছাড়া তৃতীয় স্থানে থাকা গানার আক্রা শহরের একিউআই স্কোর ২২৭। চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৯২ এবং ১৮২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit