শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

শিশুদের চুলের যত্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

স্বাস্থ্য ডেস্ক : শিশুর সুস্থতায় তার যত্নের প্রতি আমাদের বিশেষ নজর থাকে। তার সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার, রোগ-জীবাণু মুক্ত ত্বকের জন্য নিয়মিত গোসল, স্বস্তিদায়ক পোশাক-পরিবেশ ও মানসম্পন্ন প্রসাধনীর উপর আমরা গুরুত্ব দেই। তবে এসবের বাইরে শিশুর চুলের যত্নের প্রতি আমাদের তেমন একটা খেয়াল থাকে না। এই গরমে আদরের ছোট্ট সোনামণির চুলের দিকেও খেয়াল রাখতে হবে।

শিশুর চুলের যত্ন

সব ঋতুতেই শিশুর চুলের যত্ন নেওয়া উচিত। গরমে চুলের গোড়া ঘেমে যায়। ধুলাবালু লেগে ঘামে ভিজা চুল জট বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নিয়মিত পরিষ্কার না করলে মাথার ত্বকে খুশকি, ঘামাচিসহ নানা ধরনের চর্মরোগ দেখা দিতে পারে-যা শিশুর জন্য খুবই অস্বস্তির। তাদের চুলের যত্নে নিয়মিত গোসল অত্যাবশকীয়। শিশু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শক্রমে গোসলের সঙ্গে শিশুদের চুলে শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।

শিশুর চুলের যত্নে শ্যাম্পু

শিশুর চুলের সৌন্দর্য বজায় রাখতে গোসলে শিশুদের উপযোগী শ্যাম্পু দিয়ে ধুতে হবে। কারণ বড়দের শ্যাম্পুতে ব্যবহৃত উপাদান বাচ্চাদের জন্য সহনশীল নয়। এজন্য শিশুদের চুলে ক্রিমি শ্যাম্পু দেওয়া জরুরি, যাতে করে শিশুর চুল ঠিকমতো পুষ্টি পায়। এ ছাড়া শিশুদের জন্য ব্যবহার উপযোগী ‘নো টিয়ার্স’ শ্যাম্পু পাওয়া যায়। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ ও চিকিৎসকের পরামর্শ জরুরি।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit