রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম

গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

শনিবার রাত ১টায় কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় তিনতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে পরিবারের সবাই গ্রামের বাড়িতে বেড়াতে যান। শনিবার রাতে বাসায় ফিরে তারা রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। আগুনে ঘরের আসবাবপত্র সব পুড়ে যায়। দগ্ধ হন সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার এবং তাদের দুই ছেলে নবী হোসেন ও আলী মিয়া। 

এ সময় দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit