শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে বিএসএফথর গুলি,তিন বাংলাদেশি গুলিবিদ্ধ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফথর গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার দৈইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৯০১নং মেইন পিলারের কাছে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে তারা হন বলে জানা গেছে।

আহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দুগুড়ি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুগুড়ি বিলুপ্ত ছিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)। পায়ে গুলিবিদ্ধ আহত দুই চোরাকারবারিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন দৈইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মোঃ বশির উল্লাহ বলেন, উপজেলার দৈইখাওয়া বিওপি এলাকার সীমান্তের ৯০১ নং মেইন পিলার থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া নামক স্থানে ঘন কুয়াশার মধ্যে ভোরে একদল বাংলাদেশী  চোরাকারবারীর কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপার করছিল। এসম ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছুড়ে। এতে বাংলাদেশী তিন চোরাকারবারী মধ্যে দুইজন পায়ে ও একজনের হাতে গুলিবিদ্ধ হন। এসময় তাদের অন্য সঙ্গীরা পালিয়ে যায়।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, সীমান্তে গরু আনতে গিয়ে তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তারা গোপনে রংপুরে গোপনে চিকিৎসা নিচ্ছে বলেও জানান তিনি। লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন সীমান্তে বিএসএফথর গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহতের বিষয়টি শুনেছি।

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit