শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পাতাকপির দাম চাওয়াকে কেন্দ্র করে ক্রেতাকে মারপিট

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পূর্ব গৌরীপাড়া গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে পূর্বের সত্রুতার জের ধরে পৌর বাজারে পাতাকপির দাম চাওয়াকে কেন্দ্র করে মারপিট করেন প্রতিপক্ষ মোঃ সমিরুল ইসলম ও মমিনুল ইসলাম।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মধ্যগৌরীপাড়া গ্রামের মোছাঃ আমেনা খাতুন স্বামী মোঃ মনি ইসলাম এর গত ১২/১২/২০২৩ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, সমিরুল ইসলাম (২৬) ও মমিনুল ইসলাম (৩০) উভয়ের পিতা: মৃত কাশেম, মোছাঃ মরিয়ম বেগম মেরি(৫৫) স্বামী: মৃত কাশেম, সর্ব সাং-মধ্য গৌরীপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর। গত ১২/১২/২০২৩ইং তারিখে দুপুর ২.৩০ মিনিটে ফুলবাড়ী পৌর বাজারের কালীবাড়ী মতিনের চায়ের দোকানে আবুবক্কর সিদ্দিক দাড়িয়েছিলেন।

উল্লেখ্য যে, গত ০২/১২/২০২৩ইং তারিখ সকাল ১০টায় আমেনা খাতুন এর ছোট ভাই ব্যবসায়ী মোঃ আবু বক্কর সিদ্দিক সুইট (২৬) সমিরুল ইসলামের কাঁচামালারে দোকানে পাতাকপি কেনার সময় দাম বেশি চাওয়াকে কেন্দ্র করে এক প্রকার কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন দুপক্ষের মধ্যে বিষয়টি মিমাংশা করে দেন। একই দিনে মৃত কাশেম এর স্ত্রী মোছাঃ মরিয়ম বেগম মেরি আবু বক্কর সিদ্দিক এর বাড়ীতে এসে পূর্বের সূত্রুতার জের ধরে ভয়ভীতি ও দেখিয়ে নেওয়ার হুমকি দেন। ঐ দিনে দুপুরে মমিনুল ইসলাম তার ব্যবহৃত মোবাইলে আমেনা খাতুনের ছোট ভাই আবু বক্কর সিদ্দিক সুইট কে আব্দুল মতিন এর দোকানে দেখা করতে বলেন। প্রতিপক্ষ মমিনুল ইসলাম এর কথায় আব্দুল মতিন এর দোকানে আসলে পাতা কপি কেনার বিষয়ে জানতে চায়, আবু বক্কর সিদ্দিক বিষয়টি খুলে বলার পর তাকে মমিনুল ইসলাম দেখে নেওয়া হুমকি দেন। ঐ দিনে সমিরুল ইসলাম মতিনের চায়ের দোকানে থাকা আম কাঁঠের খড়ি দিয়ে আবু বক্কর সিদ্দিক সুইট এর মাথায় এলোপাথাড়ি মারতে থাকেন।

এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় আবু বক্কর সিদ্দিক সুইটকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসাপাতলে ভর্তি করান। এখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আবু বক্কর সিদ্দিক জানান, ঐ দিন আমি এসিআই হাউজিং কোম্পানির অনলাইনে ৫লক্ষ টাকা জমা দেওয়ার জন্য পূর্বালী ব্যাংকে যাই। কিন্তু তারা আমাকে দ্রুত বাজারে আসতে বলে আমার পকেটে থাকা ৫লক্ষ টাকা তারা আমাকে মেরে লুট করে নিয়ে যায়। এই ঘটনায় আমি অসুস্থ থাকায় আমার আমার বোন মোছাঃ আমেনা খাতুন তিন জনকে আসামী করে গত ১২/১২/২০২৩ইং তারিখে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit