শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বোচাগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৯টায় সেতাবগঞ্জ বড়মাঠ সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবিদের স্বরণে সর্ব প্রথমে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাণণীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এর পর একে একে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠন, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, উপজেলা প্রেসক্লাব সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালেও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ উপরোক্ত প্রতিষ্ঠান সমুহ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙ্গালী জাতিকে মেধা শূন্য করার জন্য স্বাধীনতার পরাজিত শক্তিরা নারকীয় হত্যাযগ্য চালিয়ে বাংলার বুদ্ধিীজীবিদের নির্মম ভাবে হত্যা করে ছিল। বাংলার মানুষ স্বাধীনতার ৫২ বছর পরও বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করছে অচিরেই বুদ্ধীজীবিদের হত্যাকারী সেই আলবদর আলসামস্দের তালিকা করে তাদের বিচার প্রক্রিয়া শুরু এবং সমপন্ন করার মাধ্যমে জাতিকে কলংক মুক্ত করবেন।

 

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit