রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

প্রার্থীতা ফিরে পেলেন লালমনিরহাট-৩ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন

জিন্নাতুল ইসলাম জিন্না লালমনিরহাট প্রতিনিধি ।  
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না লালমনিরহাট প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া লালমনিরহাট সদর-৩ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর হাইকোর্টের আদেশে মনোনয়ন পত্রের বৈধতা ফিরে পেয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার  দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়াম হল রুমে আপিল শুনানির পর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা জাবেদ হোসেন বক্করের মনোনয়নপত্রের বৈধতার রায় দেয়।

এতে করে তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে কোন আইনগত বাধা রইল না। প্রার্থী জাবেদ হোসেন বক্করের আইনজীবী ব্যারিস্টার আবু বসির সামু বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাবেদ হোসেন বক্কর লালমনিরহাট সদর-৩ (সংসদীয় আসন-১৮) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি সদর উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

আইনজীবী ব্যারিস্টার আবু বসির সামু বলেন, এক শতাংশ ভোটারের সংখ্যায় গরমিল থাকা এবং উপজেলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ পত্র গৃহিত না হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ তার প্রার্থিতা বাতিল করেছিলেন, পরে আমরা আপিল করি। শুনানি শেষে আদালত প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেন। একই সঙ্গে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের সংখ্যায় গরমিল ও উপজেলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ পত্র গৃহিত না হওয়ায় জাবেদ হোসেন বক্করের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে গত ২৯ নভেম্বর এমপি পদে মোট আটজন মনোনয়নপত্র জমা দেন। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ একমাত্র স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্করের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ১৩ ডিসেম্বর সকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

লালমনিরহাট সদর-৩ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত মোঃ জাহিদ হাসান, বাংলাদেশ সাম্যবাদী দলের মনোনীত মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোঃ মতিয়ার রহমান, জাকের পার্টি মনোনীত মোঃ শকিউজ্জামান মিয়া, জাসদ মমোনীত আবু তৈয়ব মোঃ আজামুল হক, তৃণমূল বিএনপি মনোনীত মোঃ শামীম আহমেদ চৌধুরী ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শ্রী হরিশচন্দ্র রায়।

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit