সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ২কর্মী গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার কবিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও পুলিশ জানিয়েছে। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)। 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গত ১১ই ডিসেম্বর সন্ধ্যায় নবীনগর চন্দ্র মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন মঙ্গলবার অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের হয়।
বাসে অগ্নি সংযোগের ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত করতে কাজ করে আসছিল। পরে গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।
তিনি আরও জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদের নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit