রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সাংবাদিকদের সাথে সিসিকের মতবিনিময় সিলেট নগরীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৭৮ হাজার ১২৯ শিশু জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সিলেট সিটি কর্পোরেশন। রবিবার (১০ ডিসেম্বর) সকালে সিলেট সিটি কর্পোরোশনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

সিটি কর্পোরেশনের ৪২ টি ওয়ার্ডের ম ৩৪৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ১২৯ জনকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। ১২ ডিসেম্বর সকাল ১০ টায় নগরীর ধোপাদিঘীর পারস্থ ‘বিনোদীনি নগর মাতৃসদনে’ কেন্দ্রে ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ার“জ্জামান চৌধুরী ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২৬৪ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। সর্বমোট ৭৮ হাজার ১২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit