বোচাগঞ্জ(দিনাজপুর) : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাতাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মুল্যায়নের ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১০ ডিসেম্বর রবিবার স্কুল মাঠে সকাল ১০ হতে বিকাল ৪টা প্রযন্ত বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শিশু শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করেন।
শিক্ষার্থীরা তাদের মায়ের পাঁ ধুয়ে দেন এবং মায়েরা সন্তানের হাতে একটি করে কলম তুলে দেন। এরপর স্কুলের প্রধান শিক্ষক হাসনা হেনা এর সঞ্চালনায় ও স্কুলের সভাপতি মোঃ মোকারম হোসেনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক,খ, মোঃ আলাওল হাদী।
এসময় সহকারী শিক্ষা অফিসার খুর্শিদা ফেরদৌসী, মেলাগাছী সঃ কাঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বুলবুল, সহসপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা লিপি, শিক্ষক সমিতির সভাপতি মিরাজ হায়দার লিটন, সাধারণ সম্পাদক সোহেল রানা, বাতাসন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোঃ ওবাইদুর রহমান, শিক্ষক মোঃ হারুন-ওর-রশিদ,পিটিএ সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। ক্যাপশনঃ বোচাগঞ্জে বাতাসন স্কুলে ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক,খ, মোঃ আলাওল হাদী।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৯