শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সেরা ভ্যাট দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউডের এমডি আনন্দ গুপ্তা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ২০২১-২২অর্থ বছরে উৎপাদন ক্ষেত্রে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মূসক দিবস ও মুসক সপ্তাহ উপলক্ষে সেরা ভ্যাট দাতা হিসেবে আনন্দ কুমার গুপ্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রংপুর বিভাগীয় কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর এর সম্মেলন কক্ষে সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এ ক্রেস্ট প্রদান করেন। সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার ড. নাহিদা ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি (পলি)।

অনুষ্ঠানে সেরা ভ্যাট দাতা আনন্দ কুমার গুপ্তসহ বিভিন্ন ক্যাটাগরিতে রংপুর বিভাগে মোট ১১ ভ্যাট দাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ইতিপূর্বে ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত ও রাজু কুমার গুপ্ত একাধীকবার সেরা ভ্যাট দাতা নির্বাচীত হন। এই জন্য সাংবাদিক মহল অভিনন্দ জানিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit