মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল ২৪ ডিসেম্বরের মধ্যে

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ Time View

ডেস্কনিউজঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা (এমসিকিউ) বেলা ১১টায় শেষ হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১০ কার্যদিবসের মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, আমাদের সিদ্ধান্ত হলো পরীক্ষা শেষ হওয়ার কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করার। আশা করছি এই সময়সীমা শেষ হওয়ার আগেই ফল প্রকাশ করতে পারব।

প্রসঙ্গত, প্রথম ধাপে রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ১৮ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলাগুলো হলো— রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এসব জেলায় মোট কেন্দ্র ৫৩৫টি আর পরীক্ষার কক্ষ সংখ্যা আট হাজার ১৮৬টি।

কিউএনবি/বিপু/০৯.১২.২০২৩/রাত ১১.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit