শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

কপ-২৯ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানে

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনবিষয়ক পরবর্তী শীর্ষ সম্মেলন কপ-২৯ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের নভেম্বরে। এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানে। আয়োজকের সম্ভাব্য তালিকা থেকে বুলগেরিয়ার নাম প্রত্যাহার করে নেওয়ায় একমাত্র অবশিষ্ট দেশ হিসেবে পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করবে বাকু। খবর রয়টার্সের। 

 
বুলগেরিয়ার মন্ত্রী জুলিয়ান পোপভ বলেছেন, সদিচ্ছার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সফল জলবায়ু সম্মেলন আয়োজনের স্বার্থে বুলগেরিয়া প্রজাতন্ত্র কপ-২৯ শীর্ষ সম্মেলন আয়োজনের ক্ষেত্রে তার প্রার্থিতা প্রত্যাহার করছে। আমরা আজারবাইজান প্রজাতন্ত্রকে শীর্ষ সম্মেলন আয়োজনে সমর্থন করছি।
 
আজারবাইজানের কপ-২৯ সম্মেলন আয়োজনের বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। জাতিসংঘের সদস্য দেশগুলোর অনুমোদনক্রমেই কেবল দেশটি এই শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারবে। তবে আয়োজকের সম্ভাব্য তালিকায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আজারবাইজানে সম্মেলন আয়োজিত হওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকতা মাত্র। 
 
আজারবাইজানে কপ-২৯ সম্মেলন আয়োজিত হওয়ার ফলে টানা দুই বছর তেলসমৃদ্ধ কোনো দেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলতি বছর এই সম্মেলনের আয়োজক ছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটি বিশ্বের সপ্তম শীর্ষ তেল উৎপাদক দেশ। এ তালিকায় আজারবাইজানের অবস্থান ২০তম। 

আজারবাইজানের আয়োজক হতে যাওয়ার পেছনে রাশিয়ার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। নইলে জাতিসংঘের নিয়ম অনুসারে, আগামী বছর পূর্ব ইউরোপের কোনো একটি দেশেই কপ-২৯ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এ ক্ষেত্রে বুলগেরিয়া প্রতিদ্বন্দ্বিতা করলেও রাশিয়ার প্রচ্ছন্ন বাধার কারণে দেশটি আয়োজক হতে পারছে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit