শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার 

সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাঁকো থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত কামরুল ইসলাম ওরফে আকবর (২২) ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মফিজুল হকের ছেলে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়ন সংলগ্ন ছোট ফেনী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আকবর। পরে পরিবারের সদস্যরা এলাকায় তার সন্ধ্যান চেয়ে মাইকিং করে।  শনিবার সকালের দিকে ছোট ফেনী নদীর সাঁকের নিচে কোম্পানীগঞ্জের চরহাজারী অংশে তার মরদেহ পড়ে ছিল।  স্থানীয় লোকজন প্রথমে তার মরদেহ দেখতে পায়।

পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে, সাঁকো পারাপারের সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।  কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের স্বজনেরা পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। নিহত তরুণ মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা যায়।   

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit