বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় শনিবার সকালে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার সোনাইসার গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান (৫৫) ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন (৩২)। দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছে।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আশুগঞ্জ থেকে একটি ট্রাক সরাইলের বিশ্বরোড যাওয়ার পথে বেড়তলা এলাকার পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যান।  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দু’জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল নামের আরো একজন মারা যায়। তিনি আরো জানান, ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit