সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি হামাসের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা একদিনেই ইসরায়েলি বাহিনীর ২১ সাঁজোয়াযান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করেছে। ওই বিবৃতিতে কাসাম ব্রিগেড আরো জানায়, তাদের হামলায় এসময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি আল কাসাম। 

এসময় ইসরায়েলি বাহিনীর সাঁজোয়াযানগুলোকে খুব কাছ থেকে আঘাত করা হয় বলেও জানায় আল কাসাম ব্রিগেড। এই আক্রমণে মর্টার শেল ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এছাড়াও ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হামাস।

৭ অক্টোবর ইসরায়েলে হঠাৎ করেই বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তাদের হামলায় গাজায় ১৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিকের প্রাণ গেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ।

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit