শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নগদ অর্থ সহায়তা, ঢেউটিন ও শীতবস্ত্র নিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানির  পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৯ডিসেম্বর) দুপুরের দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আমতলী ইউনিয়ন এর করল্যাছড়ি পুরান বাজারে  ক্ষতিগ্রস্ত তিনটি দোকান পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল গণি,সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল গণি বলেন, গত রাত ১২টার দিকে আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজারে  অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।এতে তিনটি দোকান পড়ে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত এখনো জানা যায়নি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে মো.রহিম এর মুদি ও চা দোকান, মো.বিল্লাল এর মুদিও চা দোকান, আনোয়ার খালি দোকান।প্রায় তিন দোকানে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজারে  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকান মালিককে  উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে   নগদ ৬ হাজার টাকা, দুইবান ঢেউটিন ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit