শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম

মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন  মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র কিশোর ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি আমাদের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৫ সালের এই দিনে দেশের মানুষ, সেনাবাহিনী ও সাধারণ জনগণ এক হয়ে জাতীয় ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল।
বিভেদ ভুলে, সব মত ও পথের ঊর্ধ্বে উঠে দেশকে রক্ষার লক্ষ্যে সেদিন সবাই এক কাতারে দাঁড়িয়েছিল।”দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বায়ন জানান তিনি। আলোচনা সভা শেষে দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু 

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit