সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

সড়কের পাশে মিলল যুবকের কম্বলে মোড়ানো লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা কম্বলে মোড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় ফতুল্লার মুন্সিবাগ এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে অতিরিক্ত মাছির ভনভনানি থেকে পথচারীদের দৃষ্টি যায় কম্বলে মোড়ানো বস্তুটির দিকে। তবে অনেকেরই ধারণা ছিল লাশ হবে। তখন বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মোড়ানো কম্বল খুলতেই বেরিয়ে আসে জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি পরা হাত-পা বাঁধা যুবকের লাশ। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, ধারণা করা হচ্ছে— লাশটি সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডটি অন্য কোনো স্থানে সংঘটিত হয়েছে। লাশটি সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit