শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

এক দিনের ব্যবধানে পিঁয়াজের বাজার আকাশ ছোঁয়া

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ১৩টি উপজেলায় এক দিনের ব্যাবধানে পিঁয়াজের বাজার আকাশ ছোঁয়া। গতকাল শুক্রবার ভারত পিঁয়াজের রপ্তানি বন্ধের ঘোষনা করলে বাংলা হিলি হাকিমপুর স্থলবন্দরের আমদানিকারকেরা পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের কাছে পিঁয়াজ সরবরাহ বন্ধ করলে পিঁয়াজের দাম হঠাৎ বেড়ে যায় বলে অভিযোগ করছেন ব্যাসায়ীরা। ফুলবাড়ী পৌরসভার পাইকারী পিঁয়াজ ব্যবসায়ী মিনু, মেহের, আব্দুল জলিল সহ একাধীক পিঁয়াজ ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, গত শুক্রবার ভারত পিঁয়াজের রপ্তানি বন্ধের ঘোষনা করলে আমরা আমদানীকারদের কাছে থেকে সল্প পরিমান পিঁয়াজ আনতে পেরেছি এবং গত কালকের তুলনায় দাম দ্বিগুন।

বর্তমান ৯০-১০০টাকার পিঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১৫০-২০০টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০-২৫০টাকা প্রতি কেজি। হঠাৎ পিঁয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষেরা। এদিকে আলুর দাম ৩৬ টাকা প্রতি কেজি বেঁধে দিলেও বিক্রি হচ্ছে ৪৮-৫০টাকা, সরকারী নির্দেশ মানছেনা পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা। নতুন আলু বাজারে আসলেও কমছেনা আলুর দাম। নি¤œ আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। সেই সাথে আবারও বাড়ছে চাউল এর দাম। কী ভাবে চলবে সাধাণ মানুষ?

এ ব্যপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল জানান, পিঁয়াজের দাম বৃদ্ধি খবর পেয়ে বাজার মনিটরিং করার জন্য উপজেলা প্রশাসন বর্তমান বাজারে অবস্থান করছে। হঠাৎ পিঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আশাকরি ভ্রামমান আদালত পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রন করা হবে।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit