সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

নিজ বাড়ির গেটের ছাদ ধ্বসে রাজমিস্ত্রীর দেহ দ্বিখন্ডিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর): যশোরের মনিরামপুরে নিজ বাড়ির নির্মানাধীন গেটের সেন্টারিং খোলার সময় ছাদ ধ্বসে রাজু আহম্মেদ(৪০) নামে এক রাজমিস্ত্রীর কোমর থেকে দ্বিখন্ডিত হয়ে মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মনিরামপুর সদর ইউনিয়নের জালঝাড়া গ্রামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর রাজ মিস্ত্রীর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার সাফায়েত হোসাইন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, জালঝাড়া গ্রামের নূর ইসলামের ছেলে রাজমিস্ত্রী রাজু আহমেদ নিজ ভিটায় পাকা বাড়ি নির্মান করেন। বাড়ির সামনে বড় গেট নির্মান কাজ শুরু করেন। ইতিমধ্যে গেটের ছাদ ঢালাই দেওয়া সম্পন্ন হয়। প্রত্যক্ষদর্শী মুদি দোকানী আজিম উদ্দিন জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজু গেটের ছাদের সেন্টারিং খোলা শুরু করে। এ সময় ছাদ ধ্বসে রাজুর উপর পড়ে। এতে ছাদের রডে রাজুর কোমর দ্বিখন্ডিত হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক চেষ্টার পর স্তুপের ভেতর থেকে রাজুর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক এ দূর্ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মনিরামপুর থানার অফিসার ইনাচর্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানানা, কোন অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

 

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit