মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেট্রনিকস ডিভাইস ব্যবহার’ জালিয়াতির অভিযোগে আটক ১৩

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে প্রাথমিক বিদ্যায়লয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অসদুপায়ে ইলেট্রনিকস ডিভাইস ব্যবহার করে জালিয়াতির করার অভিযোগে ১০ নারীসহ  ১৩ পরীক্ষার্থীকে আটক করেছে।শুক্রবার (৮ ডিসেম্বর) লালমনিরহাট জেলার শহরের বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা চলার সময় অভিযান চালিয়ে  ইলেট্রনিকস ডিভাইস ব্যবহার করে জালিয়াতির করে পরীক্ষা দেওয়া সময় এই ১৩ জন পরীক্ষার্থীকে আটক করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুপুরের পর তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার সকাল ১০ ঘটিকায় পরীক্ষা শুরুর পর লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট মহিলা কলেজ, চার্চ অভ গড উচ্চ বিদ্যালয়, ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট সরকারি ভকেশনাল স্কুল অ্যান্ড কলেজ, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, নেছারিয়া কামিল মাদ্রাসা, বর্গার গার্ড স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারিতে ছিল। পরীক্ষায় নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক ডিভাইসসহ জালিয়াতির সঙ্গে জড়িত ১৩ জনকে আটক করে। এসময় তাদেরকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। আটক ১৩ জনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit