বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম

কোপা আমেরিকায় ‘কঠিন’ গ্রুপে আর্জেন্টিনা-ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক :২০২৪ সালের কোপা আমেরিকার ড্রয়ে খানিকটা কঠিন গ্রুপে পড়েছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে রয়েছে চিলি। এই দলের বিপক্ষে বরাবরই কঠিন লড়াই করতে হয় আলবিসেলেস্তাদের। এছাড়া ভালো ছন্দে থাকা পেরুও রয়েছে একই গ্রুপে। আর ব্রাজিলের গ্রুপে পড়েছে কলম্বিয়া ও প্যারাগুয়ে।

শুক্রবার মায়ামিতে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ৪৮তম আসরের ড্র। কনমেবলের ১০ সদস্য দেশের সঙ্গে কনকাকাফের ছয়টি দেশও খেলবে এবারের আসরে। এই জোন থেকে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রসহ চারটি দল নিশ্চিত। বাকি দুই দল আসবে প্লে-অফ থেকে।

২০২৪ সালের ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকার আগামী আসর। উদ্বোধনী ম্যাচে প্লে-অফ পেরিয়ে আসা দলের (কানাডা/ত্রিনিদাদ এন্ড টোবাগো) মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামিতে ১৪ জুলাই পর্দা নামবে এই আসরের।

গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনিদাদ এন্ড টোবাগো। গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা। গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া। গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর/ভেনেজুয়েলা।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit