শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রটোকল ছাড়া পতাকাবিহীন গাড়িতে কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : পতাকাবিহীন গাড়ি আর রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রটোকল ছাড়াই গোপালগঞ্জের কোটালিপাড়া ও টুঙ্গিপাড়া সফর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটালিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মিদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি। 

দুদিনের ব্যাক্তিগত সফরের দ্বিতীয় দিন আজ শুক্রবার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসভবন থেকে কোটালিপাড়ায় যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর তাঁর এই গোপালগঞ্জ সফর। তাই আচরণবিধি মেনে রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রটোকল না নিয়েই সফর করলেন প্রধানমন্ত্রী। বহরে ছিল সীমিত সংখ্যক গাড়ি। শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িতে ছিল না প্রধানমন্ত্রীর পতাকা।

কোটালিপাড়ার রাস্তার দুইপাশে নানান রঙের পতাকা আর তোড়ন চোখে পড়লেও ছিল না নির্বাচনী প্রচারের কোন দৃশ্য।

কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রধানকে স্বাগত জানান স্থানীয় নেতা-কার্মীর। প্রায় দুই ঘন্টা মতবিনিময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি।

বৈঠক শেষে আবারও টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িতে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অভিভাবককে কাছে পেয়ে উচ্ছ্বাস ছিল গোপালগঞ্জবাসীর মনে।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit