শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আপাতত সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কিউএনবি/বিপুল/০৭.১২.২০২৩/ সন্ধ্যা ৭.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit