বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে পারিবারিক কর্মশালা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যখন সন্নিকটে তখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থীকে জয়ী করতে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে নানারকম আয়োজন করছে। তেমনি লালমনিরহাট জেলা জাতীয় পার্টিও পিছিয়ে নেই, জেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দরা পরিবারিক কর্মশালার আয়োজন করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন কাম অডিটরিয়ামে জেলা জাতীয়পার্টির এক বিশেষ সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা জাতীয়পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী ও লালমনিরহাট জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন। অনুষ্ঠানে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধিগণ ও জাতীয় পার্টির নেতাকর্মী ও মহিলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন। অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ে বক্তব্য শুরু হয়ে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদ হাসান লিমন বলেন, জাতীয় পার্টির উন্নয়নের রাজনীতি করে। জনগনের কল্যানে কাজ করে। জাতীয়পার্টি ক্ষমতায় থাকাকালীন অধিকাংশ উন্নয়ন জাতীয় পার্টির আমলে হয়েছে। লালমনিরহাটে যত উন্নয়ন, সবি জাতীয় পার্টির আমলে হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। বর্তমানে দেশের মানুষ একনায়কতন্ত্রে বন্দী। এটা থেকে মুক্তি পেতে জাতীয়পার্টিকে ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন- লালমনিরহাট সদর-৩ আসন জাতীয় পার্টির আসন। বিগত সময়ে এখানে জাতীয় পার্টি বারবার নির্বাচিত হয়েছে। এবারও এখানে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে। এজন্য সরকারী দলের নেতারা জাতীয়পার্টি সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করে বেড়াচ্ছে।  তারা জানে এই আসনের ভোটারদের কাছে তাদের কোন গ্রহন যোগ্যতা নাই। এই আসনে হোসেন মোহাম্মদ এরশাদের লাঙ্গল মার্কার বিকল্প নাই। জিএম কাদেরের কোন বিকল্প নাই। এবারেও এই আসনে জাতীয় পার্টির জয় সুনিশ্চিত।

কর্মশালায় নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের সাৎে ভোটের দিন কিছু কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন। জাতীয়পার্টির পারিবারিক কর্মশালায় সকলের উপস্থিতি ও উদ্দীপনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit