বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

আখাউড়ায় আ’লীগ সভাপতিকে মারধর,  আটক ৭

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীকে মারধরের ঘটনায় ২ টি মামলা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ভাতিজা রোহান চৌধুরী বাদী হয়ে ডাকাতি ও দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা করেছেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পৌর কাউন্সিলর সুজন মিয়াসহ ৭ জনকে আটক করেছে।  তারা সবাই পৌর এলাকার রাধানগরের বাসিন্দা। 
এর আগে বুধবার বিকালে  পৌর শহরের সড়ক বাজারে এ মারধরের  ঘটনা ঘটে।   মোহাম্মদ আলী চৌধুরী (৬৭)  পৌর এলাকা রাধানগর গ্রামের বাসিন্দা।  জানা গেছে,  বুধবার বিকালে সড়ক বাজারের দরদী ফার্মেসীর ভিতরে চেয়ারে বসে কথা বলছিলেন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী । এসময় এক যুবক সেখানে এসে আওয়ামী লীগ নেতার সাথে অসদাচরণ করেন। এরই মাঝে কাউন্সিলর সুজন মিয়ার  ভাই কয়েকজন যুবক নিয়ে সেখানে এসে আওয়ামী লীগ নেতাকে টেনে হিচড়ে রাস্তায় ফেলে মারধর শুরু করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর ছোট ভাই ফারুক মিয়া বলেন ২ মাস আগে আমার ছেলের সাথে পাড়ার একটি ছেলের ঝামেলা হয়েছিল।  এর পর থেকে সুজন খারাপ আচরণ করতেছে। জানতে চাইলে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, আমি অসুস্থ। পরে কথা বলব। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ৭ জনকে আটক করা হয়েছে।  আটককৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit