শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

৬ ডিসেম্বর বোচাগঞ্জ বাসীর জন্য একটি স্মরণীয় দিন-নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৬ ডিসেম্বর বোচাগঞ্জ বাসীর জন্য একটি স্মরনীয় দিন। যা আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বোচাগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য স্মরনীয় হয়ে থাকবে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা বোচাগঞ্জের আপামর জনতাকে সাথে নিয়ে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে হটিয়ে বোচাগঞ্জের মাটিকে মুক্ত করেছিল বলেই আজ আমরা একটি স্বাধীন দেশে, স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পেয়েছি।

তিনি বলেন, এই বিজয়ের ইতিহাস একদিনে আসেনি। বাঙ্গালী জাতির মুক্তি এসেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী যিনি ১৯২০ সালে ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন। শিশু শেখ মুজিব ধীরে ধীরে তরুন, যুবক এবং জাতির পিতায় পরিণত হয়েছেন। এই বাঙ্গালী জাতিকে তার অধিকার প্রতিষ্ঠার জন্য যেই মানুষটি ধীরে ধীরে একটি পরিকল্পিত আন্দোলনকে স্বাধীকার থেকে স্বাধীনতা, স্বাধীনতা থেকে মুক্তিযুদ্ধে পরিনত করেছিলেন।

গতকাল ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বোচাগঞ্জ মুক্ত দিবস উদযাপন কমিটি-২০২৩ এর আয়োজনে রবীন্দ্র-নজরুল মঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বোচাগঞ্জ মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন নাবু, সেতাবগঞ্জ সরকারি কলেজের প্রথম জি,এস মোঃ মজিবর রহমান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম নজু প্রমুখ। এর আগে ৬ ডিসেম্বর বোচাগঞ্জ মুক্ত দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাপশনঃ ৬ ডিসেম্বর বোচাগঞ্জ মুক্ত দিবসে রবীন্দ্র-নজরুল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit