বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

বগুড়ার শেরপুরে ঘরের তালা ভেঙ্গে স্বর্নালংকার ও নগদ অর্থ চুরি

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শেরপুরে গভীর রাত্রে বাড়ি থেকে সোনা ও নগদ চার লক্ষাধিক টাকা চুরি হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে শেরপুর উপজেলা মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মাঝি পাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত রাধা গোবিন্দের ছেলে শ্রী অনন্ত কুমার সরকার (মাষ্টার) (৬৫) বাড়িতে এ চুরিরর ঘটনা ঘটে। অনন্ত কুমার জানান, তিনি জানান ৬ ডিসেম্বর রাত্রি অনুমান ০১.৩০ ঘটিকার সময় ঘুমিয়ে পড়ি।

এরপর রাত্রি অনুমান ২.০০ ঘটিকার পর থেকে থেকে ভোর রাত্রি অনুমান ৫ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা আমার নব নির্মিত বিল্ডিং এর ছাদ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে আমার ছেলে অনুপ কুমার সবুজ এর শয়ন কক্ষের দরজার লক ভেঙ্গে ওয়্যারড্রপের তালা গ্যাস লাইট দিয়ে গলিয়ে সেখানে থাকা একজোড়া স্বর্নের দুল ওজন অনুমান আট আনা আনুমানিক মূল্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, একটি স্বর্নের চেন ওজন অনুমান আট আনা আনুমানিক মুল্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, একটি স্বর্নের হাড় ওজন দেড় ভরি আনুমানিক মুল্য ১,৫০,০০০/ টাকা, স্বর্নের আংটি ছোট বড় আটটি ওজন অনুমান এক ভরি আনুমানিক মুল্য ১,০০,০০০/টাকা, হাতের রুলি এক জোড়ার ওজন এক ভরি আনুমানিক মুল্য ১ লক্ষ টাকা, হাতের বালা একজোড়ার ওজন অনুমান আটা আনা আনুমানিক মূল্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, একটি স্বর্নের লকেট ওজন চার আনা আনুমানিক মুল্য ২৫,০০০ টাকা, নগদ টাকার পরিমাণ ৪ (চার) লক্ষ টাকা,সর্বমোট অনুমান মূল্য ৯,২৫,০০০/ টাকা,(নয় লক্ষ পঁচিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। আমার বাড়ীতে চুরি করার পর প্রতিবেশী পলাশের বাড়ীতে ও শুভাংকরের বাসায় চুরির চেষ্টা করে। কিন্তুু তারা টের পাওয়ার কারনে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ভোর অনুমান ৫.০০ ঘটিকার সময় ঘুম থেকে উঠে দেখি যে, আমার ছেলের ঘরের দরজা খোলা। তখন ঘরে গিয়ে দেখি যে,ওয়ারড্রপের তালা গ্যাস লাইট দিয়ে গলানো এবং সেখানে রাখা স্বর্নালংকার ও নগদ টাকা নাই। তখন শোরচিৎকার করিলে প্রতিবেশী লোকজন আমার বাড়ীতে আসে এবং ঘটনার বিষয়ে জানে ও শোনে।

আরো জানা যায়, একই রাতেই পার্শবর্তি গ্রাম সাতাড়ার আব্দুর রাজ্জাকের বাড়ীতে চুরি করতে গেলেও কিছুই নিতে পারেনি। তার সিসি ক্যামেরায় চোরের গতিবিধি রেকর্ড রয়েছে কিন্ত মাক্স পরে থাকায় তাকে চেনা যাচ্ছেনা। এই চুরির ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেবেন বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, অভিযোগ পেয়েছি চোর চক্রকে ধরতে পুলিশের অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit