শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরা প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী

ঘোড়াঘাটে প্রকাশ্য দিনের বেলায় ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরি ২ চোরকে পুলিশে সোপর্দ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দিনের বেলা একটি এজেন্ট ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। ২ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক ওই ২ চোরের বিরুদ্ধে চুরির মামলা করেছে এজেন্ট ব্যাংকের মালিক। গত মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী-হরিপাড়া বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় এই ঘটনা ঘটে।

আটককৃতরান হলেন, দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিজান মিয়া (৩৫) এবং অপরজন নীলফামারী সদর উপজেলার দোলুয়া-মুসলিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মইনুল ইসলাম (৩৩)। স্থানীয় এবং ভূক্তভোগী মোহাবুল ইসলাম জানান, ব্যাংকের এজেন্ট শাখাটির মালিক প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের পেছনে যায়। এসময় মোটরসাইকেলে সেখানে থাকা দুজন যুবকের মধ্যে একজন দোকানটিতে প্রবেশ করে এবং ড্রয়ারে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা চুরি করে আবারো মোটরসাইকেলে উঠে পালিয়ে যাবার চেষ্টা করে।

এজেন্ট শাখার মালিক স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে চোরদের পেছনে ধাওয়া করে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ভাদুরিয়া বাজারের দিকে যাবার সময় চোরদেরকে আটক করে স্থানীয়রা। পরে সেখানে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে স্থানীয় জনতা।

পিটুনিতে আহত হওয়ায় পুলিশ দুই চোরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনার সাথে জড়িত দুই যুবক আমাদের হেফাজতে রয়েছে। এজেন্টের ভাষ্য অনুযায়ী তার দোকান থেকে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা চুরি হয়েছে। চুরি যাওয়া টাকা উদ্ধারে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit