শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে রেডিওগ্রাফী পদে চাকুরী করছেন বদলী নেই তার ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ২০ বছর ধরে চাকরী করছেন রেডিওগ্রাফী অরুনাভ সরকার বদলী নেই তার। একই জায়গায় ২০ বছর ধরে চাকরী করে উক্ত ব্যক্তি ফুলবাড়ী শহরের বাজারে নিজেই একটি সরকার প্যাথলজি নামক প্রতিষ্ঠান পরিচালনা করেন। অরুনাভ সরকার গত ২৯/০৭/২০০২ইং সালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগদান করেন।

যোগদানের পর থেকে মেডি:টেক:রেডিওগ্রাফী পদে কর্মরত আছেন। তিনি সরকার প্যাথলজি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে রোগীদেরকে তার প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তার প্রতিষ্ঠানে রোগীদের রেডিওগ্রাফী পরীক্ষা থেকে যাযা করা প্রয়োজন তাই রোগীদেরকে করে দেন। কিছু দালালের মাধ্যমে তার প্যাথলজির ব্যবসা জোরদার করেছেন। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন না বলে অভিযোগ উঠেছে। দুপুর ২টার পর তাকে সেখানে আর দেখা যায় না।

রোগীরা এক্সে করতে এতে এসে ফিরে যাচ্ছে। আর তার প্রতিষ্ঠানে চড়া দামে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ২০ বছর ধরে চাকরী করার সুবাদে উক্ত ব্যক্তি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এখন তিনি অঢেল অর্থের মালিক। আনেক রোগী হাসপাতালে অভিযোগ করে বলেন এখানে পরীক্ষা নিরীক্ষা করতে এসে দুপুর ২টার পর এক্সে রুমে কাউকে পাওয়া যায় না। বাধ্য হয়ে এখানকার কিছু লোকজন রোগীদেরকে সেখানে পাঠিয়ে দেন। এমনকী হাসপাতালে চাকুরীরত নেই এমন কিছু দালাল তার হয়ে কাজ করছে। মানুষ স্বাস্থ্য সেবা নিতে এসে অসহায় হয়ে ফিরে যাচ্ছে তার কাছে। তার প্রতিষ্ঠান থেকে দালালদের কমিশনও দেন বলে বিভিন্ন লোকজন অভিযোগ করেন। যে যত রোগী পাঠাবে তাকে সে পরিমান কমিশন প্রদান করেন। এ ব্যাপারে বিভিন্ন মহল তার বদলীর দাবী করেছেন।

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit