রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাটালি গুড় কেনার আগে খাঁটি কি-না যাচাই করে নিন ৫ উপায়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকাল মানেই ঘরে ঘরে পাটালি গুড়। সন্দেশ হোক বা পায়েস, পিঠেপুলি হোক বা নাড়ু, সামান্য পাটালি গুড় পড়লেই মিষ্টি পদের স্বাদ বেড়ে যায় কয়েকগুণ। রুটি, লুচি বা পরোটার সঙ্গেও পাটালি খেতে বেশ লাগে। তাই শীত পড়লেই বাজারে বাজারে পাটালি গুড়ের মন কেমন করা গন্ধ।

তবে খাঁটি পাটালি চেনা মুশকিল। বাজারে ভেজাল গুড়ের ছড়াছড়ি। বেশি মিষ্টি করার জন্য কখনও গুড়ের সঙ্গে মেশানো হচ্ছে চিনি, কখনও আবার মেশানো হচ্ছে কৃত্রিম রং। চড়া দাম দিয়ে আপনিও ভেজাল গুড় কিনে আনছেন না তো? খাঁটি পাটালি চিনে নিতে কিছু পরামর্শ।

১. পাটালি গুড় কেনার সময়ে চেখে দেখতে হবে। স্বাদে নোনতা ভাব পেলে বুঝবেন, সেটি মোটেই খাঁটি নয়। নিশ্চয়ই কিছু ভেজাল মেশানো আছে।

২. গুড় দেখে অতিরিক্ত চকচকে লাগছে? তাহলে বুঝবেন, গুড়ে প্রচুর মাত্রায় চিনি মেশানো রয়েছে।

৩. গুড়ের রং দেখেও আসল কি-না যাচাই করতে পারেন। গুড়ের রং সাধারণত মেটে কিংবা কালচে বাদামি হয়। যদি দেখেন, গুড়ের উপরিভাগ হলদেটে কিংবা সাদাটে দেখাচ্ছে, তা হলে বুঝবেন, গুড়ের সঙ্গে রাসায়নিক মেশানো আছে।

৪. যদি গুড় একটু তেতো স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড়টি বহুক্ষণ ধরে জ্বাল দেওয়া হয়েছে। তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে। সেই গুড় দিয়ে মিষ্টি বানালে স্বাদ বিগড়ে যেতে পারে।

৫. পাটালি কেনার সময়ে খানিকটা গুড় দুই আঙুলের মাঝে রেখে একটু চেপে দেখুন। যদি নরম লাগে, বুঝবেন গুড়টি ভালো মানের নয়। আবার খুব শক্ত গুড় না কেনাই বুদ্ধিমানের কাজ।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit