রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বাস্থ্যকর কমলালেবুতেও হিতে বিপরীত হতে পারে

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সারা বছর পাওয়া যায় না। তাই শীতকালে বাঙালি বাড়িতে কমলালেবুর কদর বেশি। বাজার ফিরতি প্রায় সকলের ব্যাগেই উঁকি দেয় কমলা টুকটুকে লেবু। শীতের রোদে বসে খোসা ছাড়িয়ে কমলালেবুর কোয়া মুখে পুরতে মন্দ লাগে না। আবার অফিসে কাজ করতে করতে কমলালেবুর খাওয়ার মজাই আলাদা। অন্য ফল খাওয়াতে নাজেহাল হতে হলেও, বাচ্চারা কিন্তু হাসিমুখে কমলালেবু খেয়ে নেয়।

শীতে কমলালেবু নিত্যসঙ্গী। শীত ফুরিয়ে গেলে কমলালেবুও আর পাওয়া যাবে না। তাই শীত থাকতে থাকতেই যতটা এর স্বাদ আস্বাদন করে নেওয়া যায়। ফল মাত্রই স্বাস্থ্যকর। কমলালেবুরও স্বাস্থ্যগুণ কম নেই। তবে বেশি খেলে কি কোনো সমস্যা হতে পারে?

কমলালেবুতে রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন সি। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সির জুড়ি মেলা ভার। শীতকালীন সর্দি-কাশি থেকে দূরে থাকতে সাহায্য করে কমলালেবু। তা ছাড়া শীতকালে পানি খাওয়ার প্রবণতা কমে যায়। সে ক্ষেত্রে পানির বিকল্প হতে পারে কমলালেবু।

ত্বকের যত্ন নিতেও কমলালেবুর ভূমিকা অপরিহার্য। কমলালেবুতে থাকা ভিটামিন সি ত্বকের পুষ্টি কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে। তা ছাড়া কমলালেবুতে রয়েছে ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট, মিনারেলস—সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নিতে কমলালেবু সত্যিই উপকারী।

শীতকালে গ্যাস-অম্বলের সমস্যাও বেশি হয়। কমলালেবু কিন্তু সেই ঝুঁকি কমায়। কারণ কমলালেবুতে রয়েছে ফাইবার। পেটের গোলমাল নিয়ন্ত্রণে রাখতে ফাইবার কার্যকরী ভূমিকা পালন করে। মোট কথা কমলালেবু নিঃসন্দেহে শরীরের যত্ন নেয়।

তবে স্বাস্থ্যকর খাবার হলেও অত্যধিক হারে কোনো কিছুই খাওয়া ভালো নয়। কমলালেবু হজমের গোলমাল থেকে রক্ষা করে ঠিকই। তবে বেশি কমলালেবু খেলে আবার পেটের গোলমালও হতে পারে। তা ছাড়া কমলালেবু হলো সাইট্রাস জাতীয় ফল। কিডনির সমস্যা থাকলে এই গোত্রের ফল এড়িয়ে চলার কথা বলে থাকেন চিকিৎসকেরা। তা ছাড়া অ্যালার্জির সমস্যা থাকলে কমলালেবু বেশি না খাওয়াই শ্রেয়।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit