মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম

২০ লাখ ভারতীয় রুপিসহ আটক সেই যুবক কারাগারে

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রায় ২০ লাখ ভারতীয় রুপিসহ জসিম রুরাম (২৫) নামে এক আদিবাসী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ওইদিন রাতে দুর্গাপুর থানায় সোপর্দ করা হলে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক যুবক জসিম রুরাম, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের আদিবাসী কৃষক লেলিন হাজং এর ছেলে। বিজিবি সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সীমান্তে টহল দেওয়ার সময় এলাকায় সন্দেহজনক ভাবে চলাফেরা করছে এমন এক যুবককে আটক করে দেহ তল্লাসী করলে তার কাছ থেকে ১৯ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit