রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশমিশ খেতে হবে প্রতিদিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পোলাও, পায়েস কিংবা বড়দিনের কেক— কিশমিশ ছাড়া এসব খাবারের স্বাদ একেবারেই মেলে না। তবে শুধু স্বাদের জন্য নয়, কিশমিশ বা শুকনো আঙুর স্বাস্থ্যের জন্যেও ভালো। ভিটামিন বি এবং সি, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্টের গুণে ভরপুর কিশমিশ, নানা রকম রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। স্বাদ ও স্বাস্থ্য—দুয়ের খেয়াল রাখতে রোজ কয়েকটি কিশমিশ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরাও।

১. ক্লান্তি কাটাতে
কিশমিশে রয়েছে ফ্রুক্টোজ এবং গ্লুকোজের মতো প্রাকৃতিক শর্করা। যা কাজের একঘেয়েমি বা ক্লান্তি কাটাতে সাহায্য করে। শরীরচর্চা করার আগে বা পরে, একমুঠো কিশমিশ খেলে ক্লান্তি কাটে। শরীর আবার চনমনে হয়ে ওঠে।

২. ফাইবারে ভরপুর
কিশমিশে রয়েছে সহজপাচ্য ফাইবার। যা হজমশক্তি ভালো রাখতে পারে। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা থেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করা— সবেতেই কিশমিশ উপকারী।

৩. হাড়ের জোর বাড়ে
ক্যালশিয়াম এবং বোরনের মতো প্রয়োজনীয় বেশ কিছু উপাদান রয়েছে কিশমিশে। যা হাড়ের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে। যা বয়সকালে অস্টিওপোরোসিসের মতো হাড়ের রোগ রুখে দিতে পারে।

৪. হার্টের জন্য ভালো
কিশমিশে যে পরিমাণ ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, তা হার্ট ভালো রাখতে সাহায্য করে। হার্টের জন্য রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা জরুরি। ফাইবার সেই কাজটি খুব ভালোভাবে করতে পারে। তা ছাড়া কিশমিশে যে পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, তা অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে।

৫. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পটাশিয়াম। কিশমিশের মধ্যে এই উপাদানটির মাত্রা অনেকটাই বেশি। শরীরে লবণের ভারসাম্য বজায় রাখতে কিশমিশের জুড়ি মেলা ভার।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit