রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শীতেও ঠাণ্ডা পানিতে গোসল করবেন যে ৫ কারণে

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঠাণ্ডা তেমন পড়েনি এখনো। তা সত্ত্বেও গায় ঠাণ্ডা পানি দিতেই ছ্যাঁত করে উঠছে। অনেকেই আবার সারা বছরই ঈষদুষ্ণ পানিতে গোসল করেন। অনেকেই বলেন, হার্ট, হাড়, ফুসফুস, অ্যালার্জিজনিত সমস্যা, অনিদ্রার সমস্যায় আরাম দেয় এই উষ্ণ পানি। অফিস থেকে বাড়ি ফিরে সারা দিনের ক্লান্তি দূর করতে অনেকেই গরম পানিতে গোসল করেন। তবে চিকিৎসকেরা বলছেন, শরীর ভালো রাখতে ঠাণ্ডা পানিতে স্নান করারও উপকারিতা রয়েছে। ইদানীং বরফ-জলে গোসল করার একটা প্রবণতা হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে। বয়স্কদের জন্য এই পন্থা একেবারেই ঠিক নয়। কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় রাখা পানিতে গোসল করা যেতেই পারে।

১. রোগ প্রতিরোধে
ঠাণ্ডা পানিতে গোসল করলে শরীর থেকে একপ্রকার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান নির্গত হয়। যার ফলে ঠাণ্ডা লাগা, সর্দি-কাশির মতো সাধারণ সংক্রামক ব্যাধিগুলো ঠেকিয়ে রাখা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত ঠাণ্ডা পানিতে গোসল করেন, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো।

২. অবসাদ কাটাতে
ঠাণ্ডা পানিতে গোসল করলে যে মনসিক চাপ নিয়ন্ত্রণে থাকে, তার কোনো বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ নেই। তবে অনেকেই বলেছেন, ঠাণ্ডা পানিতে গোসল করে অবসাদজনিত সমস্যায় আরাম মিলেছে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে এখনও পরীক্ষামূলক গবেষণা চলছে।

৩. রক্ত সঞ্চালন
শরীরে কোথাও আঘাত লাগলে বা রক্ত জমাট বেঁধে গেলে ঠাণ্ডা পানি, বরফ দিতে বলা হয়। যাতে তাড়াতাড়ি রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়ে যেতে পারে। শরীরে প্রদাহ কমাতে, কার্ডিওভাসকুলার নানা প্রকার রোগ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ঠাণ্ডা পানিতে গোসল।

৪. বিপাকহার উন্নত করতে
যারা নিয়মিত ঠাণ্ডা পানিতে গোসল করেন, তাদের বিপাকহারের মান অন্যদের তুলনায় ভালো। ঠাণ্ডা পানিতে গোসল করার পর দেহের তাপমাত্রা কমে যায়। তা আবার আগের জায়গায় আনতে শরীরে জমা ফ্যাট পোড়াতে হয়। যা বিপাকহারেও গতি বাড়িয়ে তোলে।

৫. পেশির ব্যথা
শরীরচর্চা করার পর পেশিতে ব্যথা হলে উষ্ণ পানিতে গোসল করতে বলেন প্রশিক্ষকেরা। কিন্তু পেশিতে যদি ক্ষত হয় বা আঘাত লাগে, সে ক্ষেত্রে আবার আরাম দেয় ঠাণ্ডা পানি।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর২০২৩/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit