বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

দুর্গাপুরে তৃণমূল আওয়ামী লীগের মত বিনিময় সভা

তোবারক হোসন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

তোবারক হোসন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী কে বিজয়ী করার লক্ষে তৃণমুল আ‘লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের তেরীবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র আব্দুস ছালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোস্তফা জামান লিটন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ. ম. জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, রেজাউল হাফিজ রেশিম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক পৌর মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ:সভাপতি স্বপন স্যানাল, এমদাদুল হক খান, এডভোকেট মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার ভেদাভেদ ভুলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোশতাক আহমেদ রুহী‘র বিজয় সুনিশ্চিত করে আবারো প্রমান করতে হবে, দুর্গাপুরের মাটি আওয়ামীলীগের ঘাটি জয় বাংলা।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit