বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে : হিরো আলম

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

বিনোদন ডেস্ক : অভিনেতা জায়েদ খান কখনো নারী বিষয়ে মন্তব্য, কখনো হাতে থাকা ঘড়িকে রোলেক্স ব্র্যান্ডের দাবি এবং পরনের পোশাক নিয়ে কথা বলে চর্চায় থাকেন। সম্প্রতি এ অভিনেতার একটি ডিগবাজির ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সমালোচনা করে হিরো আলম বলেছেন, জায়েদ খান আগে এরকম করতো না। ইদানীং পাগলামিটা বেড়ে গেছে তার। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে। আমার থেকে কাজের অভিজ্ঞতা তার বেশি, আমার একটু কম হতে পারে।

সম্প্রতি রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান হিরো আলম। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুবাই গেছিলাম আমি। আরাভ খানের শো রুম উদ্বোধন করেছি। সেখানে আমাকে সে বলতেছিল যে, জায়েদ খান তো নকল করে তোমাকে। সে তোমার ডিগবাজি নকল করে।

হিরো আলম বলেন, তাকে আমি বললাম যে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে। 

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit