শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪০ Time View

ডেস্কনিউজঃ ভারী বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে। পথচারীদের কেউ ছাতা হাতে, আবার কাউকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে।

সারা দেশে বর্ষার আবহ তৈরি হওয়ার মাঝেই দিনের শেষভাগে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ধেয়ে আসছে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়। এই সময়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বিধায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেয়া হয়েছে।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দিয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় আবহাওয়া অফিস উল্লিখিত ১৭টি এলাকার সকল অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী সকল যাত্রীবাহী লঞ্চ, বাল্কহেড ও মাছ ধরার ট্রলারকে সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিপুল/১০.০৬.২০২৬/দুপুর ২.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit