শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান।

ব্রাহ্মণবাড়িয়া-২জামাই জাপা থেকে, স্বতন্ত্র শশুর

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আবার আলোচনায় শশুর-জামাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাই প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি থেকে। শশুর প্রার্থী হয়েছেন স্বতন্ত্র হিসেবে। দু’জনই বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছেন। শশুর জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য, যিনি রওশন পন্থী হিসেবে পরিচিত।

তাঁর মেয়ে জামাই রেজাউল ইসলাম ভুইয়া জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব। রেজাউল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকেও প্রার্থী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে রেজাউল ইসলাম বাদে আব্দুল হামিদ ভাসানীও জাতীয় পার্টির প্রার্থী। এদিকে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মো. মঈন উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার আশুগঞ্জে সহকারি রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন, মো. শাহ জাহান আলম। সদ্য হওয়া উপ-নির্বাচনে তিনি জয়লাভ করেন। ওই আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুস সাত্তার ভুইয়ার ছেলে মইনুল ইসলাম তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন। আব্দুস সাত্তার নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিস্কৃত হন। পরে আওয়ামী লীগের ‘সমর্থন’ নিয়ে নিয়ে তিনি জয়লাভ করেন। 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ১১ জন প্রার্থী। অন্যান্য প্রার্থীরা হলেন, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ইসলামী ঐক্যজোটের মো. আবুল হাসনাত, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. রাজ্জাক হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুছ। জাকের পার্টির জহিরুল ইসলাম বুধবার ও বাকিরা বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন।

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit