বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শরীয়তপুরের তিনটি আসনে ২২ জনের মনোনয়নপত্র দাখিল

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২২১ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- ইকবাল হোসেন (আওয়ামীলীগ), মোহাম্মদ গোলাম মোস্তফা (স্বতন্ত্র), মো. মাসুদুর রহমান মাসুদ (জাতীয় পার্টি), মো. দেলোয়ার (জাকের পার্টি), আবুল বাশার মাদবর (তৃণমূল বিএনপি) ও মো: আব্দুস সামাদ (খেলাফত আন্দোলন)।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে একজন স্বতন্ত্র প্রার্থী সহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-একেএম এনামুল হক শামীম (আওয়ামীলীগ), খালেদ শওকত আলী (স্বতন্ত্র), মো. ওয়াহিদুর রহমান (জাতীয় পার্টি), মো. বাদল কাজী (জাকের পার্টি), মো. ফিরোজ মিয়া (জাসদ), কাজী জাকির হোসেন (গণফ্রন্ট), সৌমিত্র দত্ত (বাংলাদেশ কংগ্রেস), মো. আবুল হাসান (এনপিপি), মো. আমিনুল ইসলাম (বিকল্পধারা), মাহমুদুল হাসান খেলাফত আন্দোলন) ও মো. মনির হোসেন (মুক্তিজোট)।

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- নাহিম রাজ্জাক (আওয়ামীলীগ), মো. আব্দুল হান্নান (জাতীয় পার্টি), মো. সিরাজ চৌকিদার (তরিকত ফেডারেশন), জিয়াউর রহমান (জাকের পার্টি) ও মাহদী হাসান (ইসলামী ঐক্যজোট)।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit