রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

নির্বাচনী মাঠে কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানাগেছে। তিনি ইতিমধ্যে মাদারীপুর-৩ এবং বরিশাল-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তার দলীয় প্রতীক গামছা।

সংশ্লিষ্ঠ সূত্রে জানাগেছে, গত ২৭ নভেম্বর  তিনি মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও মাদারীপুরের একাংশ) এবং ২৯ নভেম্বর দুপুরে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নকুল কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, দলের স্থানীয় নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখে-দুঃখে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, তার পূর্বপুরুষ হরনাথ বাইন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এমপি। বরিশালের সাতলা গ্রামে সাবেক এই সংসদ সদস্যের একটি বাড়ি আছে বলেও জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit