শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৩১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল আলোচিত মাদক সম্রাট শহিদুলকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার ( ২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের গুঞ্জরমারী বাজারে দুপুর দেড় টার দিকে একাধিক মাদক মামলার আসামী এলাকার কুখ্যাত মাদক সম্রাট মোঃ শহিদুল ইসলাম(৫০)কে ৫৭ বোতল কোডিন যুক্ত নেশা জাতীয় মাদক ফেনসিডিল সহ হাতেনাতে আটক করেন নীলফামারী র‌্যাব-১৩।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া ( বিজিবি ক্যাম্পের পূর্ব পাশের্^) গ্রামের মৃত দুন্দিয়া’র ছেলে। সিপিসি-২, নীলফামারী র‌্যাব-১৩ এর নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদের শেখ এর নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে মাদক বিরোধী এ অভিযান চালিয়ে মাদক স¤্রাট শহিদুল ইসলামকে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত মাদক সম্রাট শহিদুলকে আটক করে আটোয়ারী থানায় নিয়ে আসেন র‌্যাব। পরে নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদের শেখ বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৪(গ) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা রুজু করেন। আটোয়ারী থানার ওসি, র‌্যাব -১৩ কর্তৃক ৫৭ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামী মোঃ শহিদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব-১৩ এব্যাপারে আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছেন। মামলা নং-১১, তারিখ: ২৮/১১/২০২৩। আসামীকে বুধবার (২৯ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit