মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম

কাচাঁ বাজার নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ জব্বারের, ট্রাক্টরের ধাক্কায় পথেই নিথর

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১২৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজারে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল জব্বার পাগলা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল জব্বার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার মৃত গমরদ্দির ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির কাচাঁ বাজার করে সুকানদিঘী বাজারে আসছিলেন আব্দুল জব্বার। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির  একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতানিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit