বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী ঘাঁটি গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র’ প্রচণ্ড গরমে বেইজিংয়ের পার্কে দর্শনার্থীদের পথ দেখাচ্ছে রোবট জেরুজালেমের আইনি মর্যাদা রক্ষায় নথিভুক্ত হবে ইসরায়েলের কর্মকাণ্ড স্বস্তির আভাস: হরমুজ প্রণালি খুলতে চুক্তি চূড়ান্তের পথে লেবাননে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা আজকের নামাজের সময়সূচি, ৬ আগস্ট, ২০২৬

বিএনপি নির্বাচনে আসতে চাইলে ৩০ নভেম্বরের আগে জানাতে হবে—নির্বাচন কমিশনার আলমগীর হোসেন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে ২৮ নভেম্বর বিকেলে জেলা প্রশাসন, জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ঢাকা ও ময়মনসিং বিভাগে দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

তিনি আরো বলেন, নির্বাচনে সংশ্লিষ্ট বিভিন্ন অফিসার, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কোন সমস্যা আছে কিনা তা জানতে এসেছি। গোপালগঞ্জ থেকে এই কার্যক্রম শুরু করেছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিয়েছি। বিএনপি নির্বাচনে আসতে চাইলে ৩০ নভেম্বরের আগে নির্বাচন কমিশনকে জানাতে হবে। তাহলে সংবিধান অনুযায়ি নির্বাচনের তারিখ পরিবর্তন হতে পারে। নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে মিডিয়া বান্ধব নীতিমালা করা হয়েছে। পর্যবেক্ষণ কার্ডের পিছনে তা লেখা থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আরো বলেন, দেশী-বিদেশী পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচন কমিশনের প্রতি বিদেশী কোন চাপ নাই তবে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তথ্য জানতে চেয়েছে। আমরা তা জানিয়ে দিয়েছি। নির্বাচন কমিশনের উপর আভ্যন্তরিন কোন চাপও নাই বরং নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে অন্যান্যদের চাপ দিচ্ছে। এই সময় জেলা প্রশাসক মো. নিজাম উদ্দীন আহাম্মদ ও পুলিশ সুপার মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit